ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

চলতি বছর নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  4:21 PM

news image

চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিপাহ ভাইরাসে ৭০ শতাংশ আক্রান্তের মৃত্যু হয়। কাঁচা রস, পাখি খাওয়া ফল খেলে এই রোগ হয়। তিনি বলেন, বাদুড় নিপাহ ভাইরাস বহন করে। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে এই ভাইরাস দ্রুত ছড়ায়। তখন মাল্টিপল সংক্রমণ হয়। জাহিদ মালেক বলেন, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। নিপাহ ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে হবে। আমরাও টিভিসি তৈরি করেছি। তিনি বলেন, ভাইরাস যেন না ছাড়ায় সেজন্য সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম