ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই

#

বিনোদন প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  9:57 PM

news image

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন।  রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। আব্দুল লতিফ বাচ্চু তার বিচক্ষণ কর্মকান্ডে বহুল প্রসংশিত। বিভিন্ন সময় সরকার তাকে সেন্সর (সার্টিফিকেশন বোর্ড), জুরিবোর্ডে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় বিখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় কাজ করেন ‘অবুঝ মন’ সিনেমায়। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান। ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ তার উল্লেখযোগ্য সিনেমা। ক্যারিয়ারে বাচসাস ছাড়াও অর্জন করেছেন চ্যানেল আই কর্তৃক ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম