ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চরম হতাশায় বছর শুরু রোনালদোর

#

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৬,  4:59 PM

news image

ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করার একাধিক সহজ সুযোগও নষ্ট করেন। আর তারই মাশুল গুনে হেরেছে তার দল আল নাসরও। সব মিলিয়ে এক হতাশার রাত কাটিয়েছেন পর্তুগিজ মহাতারকা। হতাশাজনক এই পারফরম্যান্স দিয়েই তার নতুন বছরের শুরু হলো।

সৌদি প্রো লিগে জেদ্দায় গতকাল রাতে আল আহলির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আল নাসর। চলতি মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেল রোনালদোর দল। রোনালদোর নিষ্প্রভ থাকার ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করেন আবদুলেলাহ আল আমরি। তবে জয়ের জন্য যথেষ্ট হয়নি সৌদি আরবের এই ডিফেন্ডারের প্রচেষ্টা।

লিগে টানা ১০ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার আল ইত্তিফাকের বিপক্ষে ড্র করে আল নাসর। সেই ড্রয়ের পর এবার হেরেই গেল জর্জে জেসুসের ক্লাব। আর এই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় এখন রোনালদোরা। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা আল হিলাল পয়েন্ট ২৯। আজ দামাক এফসিকে হারাতে পারলেই আল নাসরকে টপকে যাবে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে গোল পোস্টের সামনে প্রথমার্ধে প্রায় অদৃশ্য হয়েই ছিলেন রোনালদো। দল যখন ২-৩ গোলে পিছিয়ে, সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। ‘সিআর সেভেনের’ সামনে তখন শুধুই প্রতিপক্ষের গোলকিপার। তবে অবিশ্বাস্যভাবে বক্সে পুরোপুরি বলের নিয়ন্ত্রণ হারিয়ে আল আহলির গোলকিপার আবদুল রহমান আল-সানবির হাতেই যেন বলটা তুলে দেন রোনালদো। এমন সুবর্ণ সুযোগ হারিয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

এর আগে ২০ মিনিটেই ০-২ গোলে পিছিয়ে পড়ে আল নাসর। ইংল্যান্ড ও সাবেক ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড ইভান টোনি জোড়া গোল করে ম্যাচের শুরুতেই স্বাগতিকদের দুই গোলে এগিয়ে দেন। তবে আল-নাসরের আবদুলেলাহ আল-আমরি নিজেও জোড়া গোল করে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরান।

বিরতির পরপরই আল আহলির ডিফেন্ডার মেরিহ দেমিরাল হেডের গোলটিই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে  দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন। তবে শেষ পর্যন্ত লিড ধরে রেখে রোলদোদের খালি হাতে মাঠ ছাড়া নিশ্চিত করে আল আহলি। লিগে আল নাসরের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার আল কাদসিয়াহ’র বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম