ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  10:18 AM

news image

পদবঞ্চিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িক স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।  সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনে সমর্থন জানানো শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান দিনার। এর আগে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন তারা। এ ছাড়া অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেওয়ায় দিনভর বন্ধ ছিল। অবরোধের কারণে এদিন অন্তত ৯টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান দিনার বলেন, আমরা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং পরিবহন দফতরে তালা দেওয়া যাবে না। এ বিষয়ে নোটিশ জারি করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি কেউ তালা দেয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম