ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

চবিতে যৌন নিপীড়নের বিচার দাবিতে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুলাই, ২০২২,  1:56 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের বিচার, হলে প্রবেশে নতুন নিয়ম বাতিলসহ নানা দাবিতে ভিসির বাসভবনের সামনে ক্লাশ বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (২০ জুলাই) রাত থেকে উপচার্যের বাসভাবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরতদের দাবি, সাম্প্রতিক যৌন নিপীড়নের বিচার, রাত দশটার মধ্যে হলে প্রবেশের নিয়ম বাতিল, শাটল ট্রেন ও ক্যাম্পাসে চলাচলের নিরাপত্তা। প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা জানান, সব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এর আগে, গত ১৭ জুলাই রাতে বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অজ্ঞাত ৫ তরুণের বিরুদ্ধে। ওই সময় তার সঙ্গে থাকা তার বন্ধুকে মারধরসহ তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিলে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম