ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

চতুর্থ দফায় সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  5:00 PM

news image

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাজনৈতিক দলগুলো হলো- গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) ও জাতীয় মুক্তি কাউন্সিল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, সংস্কারকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। এর ধারাবাহিকতায় আগামী শনিবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে আবার সংলাপ হবে। আরও দুই-একটি দলকে এই দফায় বা আগামী দফায় আমন্ত্রণ জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম