ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলা ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয় শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না: তথ্য উপদেষ্টা দেশজুড়ে বৃষ্টির আভাস ঢাকা দক্ষিণ সিটির ২৮টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবার ডেঙ্গু আক্রান্তদের রক্তক্ষরণের শঙ্কা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের বাজারে সোনার দামে বড় পতন কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ অনিশ্চয়তার মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে মিলল বড় সুখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

#

০৫ মার্চ, ২০২৫,  3:47 PM

news image

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চবি একে খান আইন অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড.  মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। চবি দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ. এম. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. কোরবান আলী। প্রধান অতিথি উপাচার্য বলেন, জ্ঞানের কোন বাউন্ডারি নেই। বিদায়ী শিক্ষার্থীরা নিজেদেরকে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভেবে সারা বিশ্বের একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক মানের ভেবে জ্ঞান-গবেষণায় নিজেদেরকে সমৃদ্ধ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হবে। উপাচার্য নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান হয়ে বিভাগের শিক্ষকদের সান্নিধ্যে থেকে পঠন-পাঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রসঙ্গক্রমে উপাচার্য শিক্ষা সংস্কার কমিশন গঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। চবি দর্শন বিভাগের শিক্ষার্থী সৌরভ জাহান শুভ ও আজমাইন জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আহমদ হাসান ও নবীন শিক্ষার্থীদের পক্ষে শ্রাবণী চৌধুরী অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। বিদায়ী শিক্ষার্থী শরিফ উদ্দিনকে বিভাগের সভাপতি এবং নবীন শিক্ষার্থী শ্রাবণী চৌধুরীকে অনুষ্ঠানের আহবায়ক মানপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ফাল্গুনী ভট্টাচার্য এবং নবীন শিক্ষার্থী তাসনোবা ইসলাম সুষমা মানপত্র পাঠ করেন।  অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে শ্রী চিন্ময় একাডেমিক অ্যাওয়ার্ড, প্রফেসর আফসার আলী অ্যাওয়ার্ড এবং বিভাগীয় অ্যাওয়ার্ড প্রাপ্তদের উপাচার্য সম্মাননা প্রদান করেন। সর্বশেষ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম