ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

চট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় দিনের শুরুতেই লিটনের বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  10:20 AM

news image

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নিলেন সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। চলতি টেস্টের প্রথম দিনে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৫ ওভারে ২৫৩ রান। লিটন দাস খেলা শেষ করেন ১১৩ রানে অপরাজিত থেকে। ক্যারিয়ারের প্রথমবার শতকের দেখা পাওয়া লিটন দাসের সামনে ছিল ডাবল শতকের হাতছানি। তবে আজ দ্বিতীয় দিনের শুরুতেই লিটনকে হারাতে হয়েছে। ৮৭তম ওভারের শেষ বলে হাসান আলীর বলে এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শেষ পর্যন্ত রিভিউ নিলে লিটনকে ১১৪ (২৩৩) রান করে ফিরতে হয়েছে সাজঘরে। এর মধ্য দিয়ে ভাঙল লিটন-মুশফিকের ২০৬ (৪২৫) রানের লম্বা জুটি। লিটন ফিরলেও মুশফিকুর রহিম রয়েছেন শতকের পথেই। মুশফিকুর রহিম ব্যাট করছেন ৮৩ রানে, সঙ্গ দিচ্ছেন টেস্ট অভিষিক্ত ইয়াসির আলী। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম