ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চট্টগ্রাম টেস্ট : চতুর্খ দিনের শুরুতেই মুশফিকের বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  10:29 AM

news image

দিনের প্রথম ওভারের তৃতীয় বলেই মুশফিকুর রহিমকে (১৬) বোল্ড করে সাজঘরে ফেরালেন হাসান আলী। বুঝতে না পেরে পাকিস্তানি পেসারের বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই বলই ঢুকে উপড়ে ফেলল স্টাম্প। চার মেরেই চট্টগ্রাম টেস্টের চতুর্থদিন শুরু করেছিলেন মুশফিক। কিন্তু বাংলাদেশকে বিপদে রেখেই ফিরলেন ‘মি. ডিপেন্ডেবল’। ১২ রান নিয়ে তৃতীয়দিন শেষ করেছিলেন মুশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ইয়াসির আলী (৮) ও উইকেটরক্ষক লিটন দাস (২)। বাংলাদেশ লিড নিয়েছে ৯০ রান। স্বাগতিকেরা প্রথম ইনিংসে করে ৩৩০। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৯ রান ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন পার করে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম