ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  10:58 PM

news image

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. মঞ্জুর আলম (৬১) নামে এক কয়েদি মারা গেছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর শীলখালী এলাকায়। তিনি টেকনাফ থানার একটি মামলায় আসামি ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানিয়েছেন, গত শুক্রবার রাত এগারোটার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মঞ্জুর। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম