ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৫,  10:01 PM

news image

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আল হামিদ টেক্সটাইল নামে কারখানার ৭ তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে।  এ পর্যন্ত তাদের ৬টি স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম