ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে হেলে পড়েছে চারটি ভবন

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১,  12:01 PM

news image

চট্টগ্রামের সদরঘাট এলাকায় হেলে পড়েছে চারটি ভবন। কর্ণফুলি নদীর শাখা গুলজার খালে খনন কাজ শুরুর পর ভবনগুলো হেলে পড়েছে বলে জানা গেছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি বহুতল ভবন ও দুটি মন্দির। নগরের সদরঘাট এলাকার একটি তিন তলা ভবন হেলে পড়ে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে সদরঘাট থানার স্ট্যান্ডরোডের আনুমাঝির ঘাট এলাকায় ভবনটি হেলে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করে  বন্দর নগরীর সদরঘাট থানার পার্বতী পুকুর পাড় এলাকায় সোমবার দুপুর ১টার দিকে আরও একটি ভবন হেলে পড়ে।

এরপর ধীরে ধীরে ওই এলাকার মাটি দেবে গিয়ে আরও তিনটি স্থাপনা হেলে পড়ে। ঝুঁকিতে রয়েছে খালপাড়ের আরও একাধিক ভবন। এ ছাড়া ওই এলাকার লোকনাথ মন্দির ও জগন্নাথ মন্দির ভবনও হেলে পড়েছে। ভবনগুলোর স্থানে স্থানে দেখা দিয়েছে ছোট-বড় ফাটল। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালটি খনন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত বছর খনন শুরুর কিছুদিন পর কাজ বন্ধ হয়ে যায়। ওই বছরের মার্চেও খালপাড়ের একটি ভবন হেলে পড়েছিল। পরে ভবনটি ভেঙে ফেলা হয়। তখনও সংশ্লিষ্ট খালপাড়ের ভবন মালিকরা কর্তৃপক্ষের কাছে খনন কাজ বন্ধ করার দাবি জানিয়েছিলেন। এ বছর কিছুদিন আগে ফের কাজ শুরু করে সিডিএ। রোববার রাতেও কাজ চলেছে ওই এলাকায়। এরপর সোমবার দুপুরে মাটি দেবে গিয়ে হেলে পড়তে শুরু করে স্থাপনাগুলো। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, রাত ১১টার দিকে খবর পাওয়ার পরপরই তারা সেখানে যান। তারা ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম