ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ, যান চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২৫,  5:47 PM

news image

চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে নগরীর অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম। সরেজমিনে গিয়ে দেখা যায়, যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায়ও ভরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।   এ দিকে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে। এ বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম বলেন, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম  ফায়ার সার্ভিসের একটি টিম দায়িত্ব পালন করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম