ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে বলুয়ারদিঘী কলোনিতে আগুন, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  5:54 PM

news image

চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় শ্বাসরোধে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিনজন।  সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলার বলুয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক। স্থানীয়রা জানান, বলুয়ার দিঘি এলাকায় কলোনিতে আগুন লাগার পর আহত মোট পাঁচজনকে উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম