ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলারোহী নিহত

#

১২ জুন, ২০২৫,  4:41 PM

news image

চট্টগ্রাম নগরের হালিশহর কে ব্লক পিসি রোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলারোহী নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা গাড়িটি আটক করে এবং চালককেও শনাক্ত করে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি সাদা রঙের হোন্ডা সিভিক প্রাইভেটকার বেপরোয়া গতিতে এসে রাস্তা পার হতে থাকা এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা আরোহী মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বয়স আনুমানিক ১৫-১৭ বছর বলে জানা যায়। তবে তার নাম-পরিচয় এখনও যায়নি।  গাড়িটির চালকের নাম তানিম, বয়স আনুমানিক ২০ বছর। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ও উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়ির বাম্পারেও দাগ দেখা যায়। ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতার ভিড় তৈরি হয়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হালিশহর থানা পুলিশ জানাইয়- দুর্ঘটনার তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম