ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৪,  6:37 PM

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস ১৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাতে নগরীজুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি এবং জোয়ারের কারণে নগরীর নিম্নাঞ্চল কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানিতে তলিয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকায় বসবাসকারীসহ অফিসগামীরা। এদিকে, চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক নিহত হয়েছে। সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ১৭ ঘন্টা বন্ধ থাকার পর ভোর থেকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে  অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। উঠানামা করছে দেশি বিদেশী ফ্লাইট। তবে রোববার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। সাগর উত্তাল থাকায় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। লাইটার জাহাজগুলোকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম