ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চট্টগ্রামে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৫,  5:18 PM

news image

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায়। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর থানার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি চট্টগ্রামের বাকলিয়া এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, “মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। এছাড়া গুলিবিদ্ধ আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।” বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এতে একজন মারা গেছে। ঘটনার তদন্ত চলছে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম