ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৪,  6:01 PM

news image

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১২ জুন) বেলা ১১টায় গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন হয়ে গেছে পুরো এলাকা। গার্মেন্টস থেকে বের হয়ে কর্মীরা ভিড় করেন আশপাশে। গার্মেন্টসটির নিরাপত্তাকর্মী বিশ্বেন্দ্র দাশ বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, গার্মেন্টসের লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম