ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৪,  12:56 PM

news image

চট্টগ্রামে খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচা মরিচ ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারিতে প্রতিকেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, অন্যান্য সবজির বাজারও লাগামহীন। বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত ফাঁকা পড়ে রয়েছে। বন্যায় সড়ক-মহাসড়ক তলিয়ে যাওয়া এবং ট্রেন বন্ধ থাকার কারণে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ তলানির দিকে। এর প্রভাব পড়েছে বাজারে। বিক্রেতারা জানান, এই দাম বৃদ্ধির জন্য বন্যা ও পরিবহন সংকট দায়ী। সরবরাহ না থাকায় দাম বেড়েছে। ক্রেতারা অভিযোগ করেন, বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগে কখনোই কাঁচা মরিচের দাম এতো বাড়তে দেখিনি। তাছাড়া, প্রায় সব সবজির দাম ১০০ টাকার ওপরে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। বন্দরনগরীর সবজি ও কাঁচা মরিচের বেশীরভাগ যোগান বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে থাকে। তবে, বন্যার কারণে ৩ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। এতে শতাধিক ট্রাক আটকা পড়েছে। তাছাড়া, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যহত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম