ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে একরাতেই ছাত্রলীগ-যুবলীগ নেতা খুন!

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২,  9:48 AM

news image

চট্টগ্রামে আলাদা ঘটনায় কলেজ ছাত্রসহ দু’জন খুন হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে ঘটনাটি দু’টি ঘটে। এরমধ্যে রাত নয়টার দিকে নগরীর চেরাগিপাহাড় এলাকায় আসকার বিন তারেক ইভান নামে এক কলেজছাত্রের ওপর হামলা চালায় কয়েকজন তরুণ। তারা রাস্তায় ফেলে আসকারকে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তাকে ফেলে তারা পালিয়ে গেলে স্থানীয়রা আসকারকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে রাত ১২টার দিকে মারা যায়। নিহত আসকারের বাসা নগরীর এনায়েতবাজার এলাকায়। তার বাবার নাম এসএম তারেক। তবে কী কারণে এই খুনের ঘটনা তা স্পষ্ট করে জানা না গেলেও স্থানীয়দের দাবি,

দুই কিশোর গ্যাংয়ের বিরোধে এই খুন। জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও ছাত্রলীগ নেতা সাব্বিরের অনুসারীদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। তারই জেরে ইভানকে খুন করা হয়। ইভান সাব্বির গ্রুপের সদস্য। তিনি বিএফ শাহীন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায়। অথচ সিএমপির উপ-পুলিশ কমিশনার দক্ষিণের কার্যালয় ঘটনাস্থল থেকে মাত্র ১৫০ গজ দূরে। অন্য ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে জেলার পটিয়ায়। সেখানে দুর্বৃত্তরা চারজনের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সোহেল (৩৫) নামে একজন মারা যায়। তার বাড়ি কাশিয়াইশ এলাকায়। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাই বলে জানা গেছে। আহত সাজ্জাদ, সাদ্দাম হোসেন ও জয়নালের অবস্থায় আশঙ্কাজনক। রাজনৈতিক বিরোধের জেরে এমন ঘটনা বলে জানা গেছে। আহত-নিহত চারজনই যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনদিন আগেও পটিয়ায় গুলিতে চার যুবলীগ নেতা আহত হয়।-সূত্র : চ্যানেল২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম