ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের খুঁটিতে বেঁধে প্রধান শিক্ষককে মারধর

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৫,  8:15 PM

news image

জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুর রহমান নামে হাই স্কুলের এক প্রধান শিক্ষককে জনসম্মুখে বেঁধে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী আবদুর রহমান বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ার বাসিন্দা। আবদুর রহমান জানান, ঘটনাটি গত শুক্রবার (২৭ জুন) বিকেলের। স্থানীয় শামসুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার। ঘটনার দিন আলোচনার জন্য তাকে ডেকে নিয়ে যায় শামসুল। পরে একটি সাদা স্ট্যাম্পে তার সই নিতে চায় তারা। রাজি না হওয়ায় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে হেনস্তা করে। এ বিষয়ে এরইমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম