ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চটজলদি উজ্জ্বলতায় আপেলের ফেসপ্যাক

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  5:04 PM

news image

আপেল খুবই উপকারী একটি ফল। গুণাগুণের দিক থেকে আপেলের স্বাস্থ্যগুণ অনেক। প্রতিদিন সকালে একটি আপেল খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খাওয়ার পাশাপাশি আপেল দিয়ে রূপচর্চাও করে নিতে পারেন খুব সহজে। কারণ, আপেলে রয়েছে ভিটামিন সি। যা আপনার ত্বকের প্রাণ ফিরিয়ে দিতে সাহায্য করে।

আপেল দিয়ে সহজেই ফেসপ্যাক তৈরির প্রণালী-

মুখে যাদের ব্রণের সমস্যা আছে, তাদের জন্য এ প্যাকটি খুবই উপকারী। এক চা চামচ গ্রেট করা আপেলের সঙ্গে ১-২ চা চামচ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের ওপর পনেরো মিনিট লাগিয়ে রাখুন। সামান্য জ্বলতে পারে, তবে কিছুক্ষণের মধ্যে জ্বালাপোড়া কমে যাবে। পাঁচ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য পাত্রে এক চা চামচ গ্রেট করা আপেল, এক চা চামচ টকদই, এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুণ পনেরো মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।

শুষ্ক ত্বকের জন্য পাত্রে এক টেবিল চামচ গ্রেট করা আপেল এবং ১-২ চা চামচ অলিভ অয়েল নিতে হবে। এরপর ভালো করে ফেটিয়ে (মিশিয়ে) নিতে হবে। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে। বিশ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

মিশ্র ত্বকের জন্য এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সঙ্গে ১-২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।

এ ছাড়াও চটজলদি যদি কোনো অনুষ্ঠানের জন্য ত্বকের উজ্জ্বলতা পেতে চান, তাহলে এক টেবিল চামচ গ্রেট করা আপেলের সঙ্গে এক চা চামচ বেদানার রস ও এক চা চামচ টকদই মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর এক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেললেই পাবেন উজ্জ্বল ত্বক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম