ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চকরিয়ায় সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) এবং তার ভাই শহীদুল ইসলাম (২২)। এ ঘটনায় মূর্মুষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের বাবা আনোয়ার হোসেন (৭৮)। বুধবার ৯ আগস্ট রাত ১১ টায় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। স্থানীয়দের বরাতে ওসি জাবেদ মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে উজানের ঢলে চকরিয়ার নিন্মাজ্ঞল প্লাবিত হয়েছে। এতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসত ভিটাও বানের পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় তার বাড়ির সেফটিক ট্যাংকটিতে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বুধবার রাতে বসত ভিটা থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ার হোসেনের দুই ছেলে সেফটিক ট্যাংকটি পরিস্কার করতে নামেন। এতে গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভিতরে দুই ভাই অচেতন হয়ে পড়ে। এসময় উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন। ওসি জাবেদ মাহমুদ বলেন, স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম