ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৩,  10:37 AM

news image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-হারবাং এলাকায় লেগুনাকে ধাক্কা দিয়েছে উল্টো দিক থেকে আসা পিকনিকের বাস। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র। এতে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর এসেছে।সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিহতদের পরিচয়- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার বর্ণনা দিয়ে এসআই খোকন রোদ্র বলেন, ‘কক্সবাজারে আনন্দ ভ্রমণে (পিকনিকে) আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামগামী লেগুনা (চট্ট-মেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষ দেখা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৪ যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম