ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় ইজিবাইকে বাসের ধাক্কায় আহত ৬, মোশাররফ হোসেন নামে ১ব্যক্তি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:26 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইকে (টমটম) বাসের ধাক্কায় আহত ৭ যাত্রীর মধ্যে মোশাররফ হোসেন (৪০) চট্টগ্রাম নেয়ার পথে মারা গেছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি ফয়সাল বিল্লাহ (ছোটন)। মৃত মোশাররফ হোসেন বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপর আহতরা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন (৪০), শুকতারা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া বেগম (২২), রহিমা বেগম (৪০), আক্কাস আহমদ (৫৫) ও নাহিদা বেগম (১৮)। সবাই টমটমের যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখী দুটি ইজিবাইক মহাসড়কের নলবিলা দরগাহগেট এলাকায় পৌঁছলে একইমুখী একটি বাস টমটম দুটিকে ধাক্কা দেয়। এ সময় টমটম দুটি সড়কের পাশে উল্টে যায়। আহত হয় চালকসহ ৭ নারী-পুরুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম