ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ‎কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  11:10 AM

news image

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজীম ছারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, ঘটনার দিন গ্রেপ্তার হয়েছিল মামলার প্রধান আসামি মো. বাবুলসহ ৬ ডাকাত। এছাড়া বৃহস্পতিবার রাতে একজন গ্রেপ্তার করা হয়। গত সোমবার রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। আইএসপিআর জানিয়েছিল, রাতে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টাঙ্গাইলে জন্মগ্রহণকারী নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম