ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২৫,  6:06 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম