ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  12:49 PM

news image

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচ তলা একটি ভবনের পঞ্চম তলায় সিরামিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সোয়া ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান। এর আগে সংস্থাটির ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান, সকাল পৌনে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে ১০টা ৫৩ মিনিটে ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম