ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ঘূর্ণিঝড় মিধিলি: বঙ্গোপসাগরে ২০ ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৩,  5:06 PM

news image

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। শুক্রবার (১৭ নভেম্বর) বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বরগুনার প্রায় ১৫০০ ট্রলার গভীর সাগরে মাছ শিকার করে। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় জেলেপল্লিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ২০টি ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম