ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঘুষ নেয়ার অভিযোগে ৩ নির্বাচন কর্মকর্তা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২৪,  1:54 PM

news image

গৌরনদী পৌরসভার উপ-নির্বাচন

বরিশালে গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে ঘুষ নেয়ার অভিযোগে প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করে পুলিশ।  বুধবার (২৬ জুন) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন- উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। বিষয়টি দুঃখজনক বলে দাবি করেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান। তবে টাকা নেয়ার বিষয়টি ক্যামেরার সামনে স্বীকার করেনি অভিযুক্তরা। এদিকে, নানা জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে টানটান উত্তেজনা এবং বিভিন্ন ধরনের হুমকির মধ্যদিয়ে বুধবার (২৬ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে লড়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম