ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ঘুষ দাবি করা সেই ওসির বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

#

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  9:54 PM

news image

সম্প্রতি এক গৃহবধূর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবির ঘটনায় রাজশাহী চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলমকে প্রত্যাহার করার ঘটনায় একই উপজেলার সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে ৩৭ একর এলাকায় ৯৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে ওসি মাহবুবুল আলমকে বলতে শোনা যায়, ‘মন্ত্রী তাকে গাইবান্ধা থেকে চারঘাটে বদলি করে এনেছেন। মন্ত্রী ছাড়া কারও কথা শোনেন না তিনি।’ এর ব্যাখ্যায় শাহরিয়ার আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে তারা প্রতিদিন শত শত সুপারিশ করেন। নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা বদলি করে দিতে হবে। তিনি এমনটি কখনো করেননি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম