ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর বরিশাল আদালত চত্বরে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন

ঘুম থেকে উঠে পিঠে ব্যথা

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ নভেম্বর, ২০২২,  11:08 AM

news image

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকার সিনিয়র কনসালট্যান্ট হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন ডা. মো. জিয়া উদ্দিন

জিজ্ঞাসা: আমার বয়স ২৪ বছর। বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে ঘুম থেকে উঠে পিঠে ব্যথা অনুভব করছি। এই ব্যথা কিছু সময় পর আর থাকে না। বিছানা পরিবর্তন করার পরও কোনো উন্নতি দেখছি না। এ সমস্যার সমাধান চাই।

পরামর্শ: কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আপনার বিবরণ শুনে মনে হচ্ছে, ব্যথাটা বড় ধরনের কোনো অসুখ থেকে সৃষ্ট নয়। কিছু অভ্যাসগত কারণে এটি হতে পারে। যেমন বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করা, মুঠোফোন ব্যবহার করা কিংবা বেশি উঁচু বালিশ বা খুব নিচু বালিশে ঘুমানো। এ বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ঘাড় বা পিঠের মাংসপেশি শক্ত করার জন্য কিছু ব্যায়াম আছে, সেগুলো অনুশীলন করবেন। তবে মূল সমস্যা নির্ণয়ের জন্য একজন অর্থোপেডিক সার্জন দেখিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম