ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  10:59 AM

news image

নবজাতক সন্তানকে দেখে বাড়ি ফেরা হলো না বাবার। এর আগেই ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ। একই ঘটনায় ছেলের সঙ্গে নাতিকে দেখতে গিয়ে প্রাণ হারালেন দাদাও। শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া গোলা গ্রামের ইব্রাহীম হোসেন (২৮) ও তার বাবা আবদুস সালাম (৬০)। এর মধ্যে আব্দুস সালাম ঘটনাস্থলেই মারা যান।

আর ইব্রাহীম শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ইব্রাহিমের শ্বশুরবাড়ি গোদাগাড়ী উপজেলার বিজয়নগরে। সেখানে তার স্ত্রী সন্তান প্রসব করেছেন। শনিবার রাতে বাবা-ছেলে মোটরসাইকেলে করে ওই নবজাতক শিশুকে দেখার জন্য সেখানে যান। নবজাতককে দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হন তারা। দেওপাড়ার দিকে আসার সময় বিজয়নগর নিমতলা মোড়ে আসলে একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান।  পরে আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহীমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় বর্তমানে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম