ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ঘরে থাকতে দিলো না : মাহি

#

বিনোদন প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  1:54 PM

news image

ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে খানিকটা রহস্য জমিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা। তার সেসব স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘হাসিতে হইয়াছি পাগল, ঘরে থাকতে দিলো না।’ সঙ্গে যুক্ত করেছেন লাভের ইমোজি। যদিও মাহির স্ট্যাটাসের লাইনগুলো জনপ্রিয় ফোক গান ‘সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’-এর অংশবিশেষ। তবে নায়িকা কার উদ্দেশে সেটি লিখেছেন তা স্পষ্ট করেননি।

অবশ্য এর আগে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে মাহি জানান, ‘আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি।’ আগামী ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ইতোমধ্যে সিনেমাটির গান প্রকাশ্যে এসেছে। সেখানে মাহি-আদরের কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে। এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছেন না নায়িকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম