ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বর্জ্যে জ্বলবে বাতি, চলবে গাড়ি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণ শুরু আজ, লাগবে যেসব তথ্য বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিম-টাওয়ার ছাড়াই যোগাযোগ, আলোচনায় ‘লোরা’ প্রযুক্তি

ঘরের মাঠে চেকদের উড়িয়ে দিল স্পেন

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৬,  10:56 AM

news image

ঘরের মাঠে যেন একের পর এক চমক দেখাল স্পেন। শুরুতেই তরুণ তারকার জাদু, এরপর অধিনায়ক রদ্রির গোল। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিও গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।


ওভেইদোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ষষ্ঠ মিনিটেই ব্যবধান গড়ে দেন লামিনে ইয়ামাল। ডান প্রান্ত দিয়ে দ্রুত ঢুকে দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাসে জায়গা তৈরি করে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়ান এই তরুণ ফরোয়ার্ড। চেক গোলরক্ষক আন্তোনিন কিনস্কি ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।


গোলের পরও আক্রমণের ধার কমেনি স্পেনের। পেদ্রি, আইমেরিক লাপোর্তে ও ওলমোর আক্রমণে একের পর এক পরীক্ষার মুখে পড়েন কিনস্কি। তবে ৩৫ মিনিট পর্যন্ত দলকে টিকিয়ে রাখলেও এরপর আর রক্ষা করতে পারেননি চেক গোলরক্ষক।


পেদ্রির পাস থেকে রবার্তো ফার্নান্দেজের নেওয়া শট আটকে দেন চেক ডিফেন্ডাররা। তবে ফিরতি বল পেয়ে যান রদ্রি। সুযোগ হাতছাড়া না করে দ্রুত শটে লক্ষ্যভেদ করেন স্পেন অধিনায়ক। ইউরো ২০২৪-এর পর জাতীয় দলের জার্সিতে এটিই রদ্রির প্রথম গোল।


দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালকে তুলে নেন স্পেন কোচ। মাঠে নামেন ভিক্টর মুনোজ ও ইয়েরেমি পিনো। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে চেক প্রজাতন্ত্র। সেই চেষ্টার ফলও আসে। অ্যাডাম হোজেকের পাস থেকে গোল করে ব্যবধান কমান স্লামা।


এরপর সমতা ফেরার সুযোগও তৈরি করেছিল অতিথিরা। ৭৯ মিনিটে রেঞ্জার্সের ফরোয়ার্ড রায়ান নাদেরি স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করলেও ফাউলের কারণে গোলটি বাতিল হয়।


শেষ দিকে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। ৮৫ মিনিটে ফার্নান্দেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কেজচি। এই সুযোগ কাজে লাগিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় গোল পেয়ে যায় স্বাগতিকরা। গোলটি করেন আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো।


শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে উয়েফা নেশনস লিগের ‘এ-৩’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম