ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ঘরের মাটিতে টানা ১৪ সিরিজ জয় ভারতের

#

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২১,  11:45 AM

news image

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে, ১-০ তে সিরিজ জিতল স্বাগতিক ভারত।কোহলি বাহিনীর দেওয়া ৫৪০ রানের জবাবে চতুর্থ দিনে ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিনের ৫ উইকেটে ১৪০ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রান যোগ করতে সমর্থ হয় নিউজিল্যান্ড।

সর্বোচ্চ ৬০ রান করেন ড্যারিল মিচেল। চারটি করে উইকেট ভাগাভাগি করেন, রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব। এটা নিয়ে দেশের মাটিতে টানা ১৪টি টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল ভারত। ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের বদৌলতে ৩২৫ রান করে ভারত। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন কিউয়ি স্পিনার আজাজ পাটেল। তবে তা কাজে লাগেনি। মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলিরা। ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম