ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

ঘরের খাটের ওপর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৪,  4:40 PM

news image

কুমিল্লায় ভাড়া বাসা থেকে এক পুরুষ (৪২) ও নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার লক্ষীপুর গ্রামের একটি ভবনের নিচতলার কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন। তিনি জানান, আমরা ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে খাটের ওপর থেকে দুইটি মরদেহ উদ্ধার করি। তবে নিহতদের পরিচয় এখনও পাইনি। তারা বেশ কয়েকদিন ধরে এই ভবনটিতে থাকতেন। আমরা লাশের পাশ থেকে এক পাতা প্রেশারের ও দুই পাতা ঘুমের ওষুধের খোসা পেয়েছি। তাই প্রাথমিকভাবে ধারণা করছি তারা আত্মহত্যা করেছেন। তবে এটি তদন্তের বিষয়। তারা সম্পর্কে কি হয় এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই নারী কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। আর পুরুষ নরসিংদী জেলার শিবপুর এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে আমরা এখনও পরিবারের সন্ধ্যান পাইনি। তাই নিশ্চিতভাবে বলতে পারছি না। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম