ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘন কুয়াশা কতদিন স্থায়ী হবে, যা জানালো আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিনিধি

৩১ ডিসেম্বর, ২০২৩,  5:18 PM

news image

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে বাংলাদেশে ঘন কুয়াশা প্রবেশ করবে এমন পূর্বাভাস ছিলো আবহাওয়া ডট কম ওয়েবসাইটে। এই ঘন কুয়াশা ৩ থেকে ৫ দিন স্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। এদিকে রোববার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও , নীলফমারীসহ পাশের জেলাগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে। ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের জেলাগুলোতেও ঘনকুয়াশায় ছেয়ে গেছে। এদিন সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি অনেক জায়গায়। আবহাওয়া অফিস বলছে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী ২ থেকে ৩ দিন কুয়াশা আরও বড়বে। এতে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী অন্তত ৭ থেকে ১০ দিনে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা তারা দেখছেন না। ডিসেম্বরে এখনও শৈত্যপ্রবাহ হয়নি তাই জানুয়ারিতে স্বাভাবিকভাবেই একটা শৈত্যপ্রবাহ হবে এমন প্রত্যাশা করা যায়। কিন্তু এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে বছরের শেষ দিনে রোববার (৩১ ডিসেম্বর) সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার রাজধানীর অবস্থান শীর্ষ দুইয়ে। সকাল ৮টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচক এ তথ্য জানিয়েছে। তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২৫০, অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি দুই নম্বরে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর, ২৪৮। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম