ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:37 PM

news image

ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত ১১টা থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া যাত্রী ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েন। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় যানবাহন আটকা পড়ে।  বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম