ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৪,  6:27 PM

news image

কুড়িগ্রামে তাপমাত্রা কমে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহ ধরে ওঠানামা করছে তাপমাত্রা। রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে বিস্তীর্ণ এলাকা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। অন্যদিকে, কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, কয়েকদিন থেকে শীত ও ঠান্ডা অনেক বেড়েছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। কাজ না করলে তো আর সংসার চলবে না। দিনমজুর জোবায়ের বলেন, আজ খুব কুয়াশা পড়েছে। ঘুম থেকে উঠেই কাজের জন্য বের হয়েছি। কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম