ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গ্রুপে কল লিংক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

#

আইটি ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  11:45 AM

news image

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন আপডেট নিয়ে আসে। এবার নতুন এক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেখানে গ্রুপের মাঝে কল লিংক তৈরি করা যাবে। শুধুমাত্র গ্রুপ চ্যাটেই কল লিংক শেয়ারিং ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে।

ওয়েবেটাইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, গ্রুপে ছবি কিংবা ডকুমেন্ট অ্যাটাচ করার অপশনগুলোর সঙ্গেই একটি কল লিংক তৈরি করার অপশন পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। 

হোয়াটসঅ্যাপ কল লিঙ্কের সুবিধা -

১. এই ফিচার এসে গেলে গ্রুপ মেম্বারদের খুবই সুবিধা হবে। কারণ স্বয়ংক্রিয় ভাবে গ্রুপে আসা কল সব গ্রুপ মেম্বারদের ফোনে বাজবে না। ফলে নিজেদের সুবিধামতো সময়ে কলে জয়েন করা যাবে। 

২. একবার লিংক শেয়ার করলে ব্যবহারকারীরা শিগগিরই তা গ্রুপ চ্যাটে পাঠাতে পারবেন। অন্য মেম্বাররা জয়েন করার জন্য ট্যাপ করতে পারবেন। এর জন্য আর গ্রুপ-ওয়াইড রিং নোটিফিকেশনের প্রয়োজন হবে না।

৩. নতুন আপডেটের কারণে এই ফিচার আরও উন্নত হয়। যার ফলে ব্যবহারকারীরা গ্রুপ কনভার্সেশনের মধ্যে সরাসরি লিঙ্ক তৈরি এবং শেয়ার করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা দারুণ সুবিধা পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম