ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গ্রিসের কাছে অভিবাসীদের নৌকাডুবি, চারজনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:56 PM

news image

গ্রিসের স্যামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটা ছোট নৌকা ডুবে গেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল। খবর ডয়চে ভেলের। গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এ ছাড়া ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান। কর্মকর্তারা জানান, নৌকাডুবির পরেই দেশটির উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না। তবে এই ছোট নৌকাটি কেন ডুবে গেল, তা জানা যায়নি। কারা নৌকায় ছিলেন, তারা কোন দেশের বাসিন্দা সেই ব্যাপারেও কিছু বলা হয়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন। গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য গ্রিসকেই বেছে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম