ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে প্রথম দিনে ১০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

গ্রাহকদের পাওনা টাকা দিলো ইভ্যালি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  7:57 PM

news image

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকের পাওনা টাকা ফেরত দিয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই টাকা পরিশোধ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এ সফিকুজ্জামান।রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগ নিষ্পত্তির করে প্রথম ধাপে ১৫০ জন গ্রাহককে মোট ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। পাওনা টাকা পেয়ে খুশি গ্রাহকরা। এসময় ইভ্যালি সিইও বলেন, গত এক মাসের ব্যবসার লভ্যাংশ থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে, ক্রমান্বয়ে সকল গ্রাহকের পাওনা টাকা পরিশোধ করা হবে। যারা অভিযোগ করেনি তাদেরও তালিকা করে টাকা পরিশোধ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এ সফিকুজ্জামান বলেন, এখন ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে ই-কমার্স ব্যবসা হওয়ায় প্রতারিত হওয়ার সুযোগ নেই। তবে ফেসবুকে লোভনীয় অফারে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম