ঢাকা ২৩ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মাধবপুরে অটোচালককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দেশের বাজারে স্বর্ণের দামে পতন দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত নবম পে স্কেলে আধা-স্বায়ত্তশাসিত কর্মীদের জন্য বড় সুখবর ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল পুরোনো কর্মসূচি থেকে সরে নতুন ঋণ নিচ্ছে বাংলাদেশ কানে মুগ্ধতা ছড়ালেন ঐশ্বরিয়া ইরান যুদ্ধ নিয়ে ভোটাভুটি বাতিল

গ্রাহকদের আপত্তির মুখে পিছু হটলো গ্রামীণফোন

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  10:52 AM

news image

গ্রামীণফোনের সিমে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না- এমন নির্দেশনা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর অর্থাৎ, বুধবার (১০ জানুয়ারি) থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। তবে এখনই তা বাস্তবায়ন করছে না গ্রামীণফোন। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সর্বনিম্ন রিচার্জ আপাতত ২০ টাকাই থাকছে। রিচার্জের সীমা বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে এসএমএস ও মাইজিপি অ্যাপের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার কথা গ্রাহকদের জানিয়েছিল অপারেটরটি। মাইজিপি অ্যাপে ঢুকলেই চোখে পড়ছিল সতর্কীকরণ একটি বিজ্ঞপ্তি। তাতে লেখা, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে’। এখন সেটি সরিয়ে ফেলেছে গ্রামীণফোন। অন্যদিকে এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।’ বিটিআরসি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। বাংলাদেশে বর্তমানে চারটি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম