ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার ২ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম রেমিট্যান্সে ভর করে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস

গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২২,  9:24 PM

news image

গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের চার মাস পর এবার পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই বিক্রি করতে পারবে না দেশের সর্বাধিক গ্রাহকের এই মোবাইল অপারেটরটি। রোববার (৬ নভেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার গণমাধ্যমকে বলেন, আমরা একটি নির্দেশনা পেয়েছি। আগে থেকেই নতুন সিম বিক্রি বন্ধ করেছিল। এখন থেকে আর রিসাইকেল (পুরাতন) সিমও আমরা বিক্রি করতে পারব না। এর আগে, গুণগত মান নিশ্চিত না করায় গত ৩০ জুন গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধ করেছিল বিটিআরসি। তবে পুরোনো সিম বিক্রি করতে পারতো প্রতিষ্ঠানটি। নতুন নির্দেশনার কারণে এখন গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম