ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়েছে, প্রশ্নের সুযোগ নেই : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  8:57 PM

news image

সার্চ কমিটি নিয়ে যারা নেতিবাচক বক্তব্য দিচ্ছেন, তারা স্বাধীন নির্বাচন কমিশন চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের তিনি আরও বলেন, গ্রহণযোগ্য সার্চ কমিটি হয়েছে, এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার খুঁজে বের করতে গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ বৈঠক হবে। নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল শনিবার ৬ সদস্যের সার্চ কমিটির নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। অন্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম