ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস হাজারীবাগে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন খান আকরাম নেতানিয়াহুর নজিরবিহীন তোষামোদ করলেন মোদি চীনা বাহিনীকে গোপনে প্রশিক্ষণ, মার্কিন যুদ্ধবিমানের পাইলট গ্রেফতার আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মা-মেয়ের পর চলে গেলেন বাবাও

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৫,  11:57 AM

news image

রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু তানজিলা ও তার মায়ের মৃত্যুর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তানজিলার বাবা তোফাজ্জল হোসেন (৩২)।  বুধবার (২১ মে) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। এ নিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন মারা গেলেন। এর আগে রোববার (১৮ মে) বিকেল ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট তানজিলা (৪)। এর ৭ ঘণ্টা পর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জামান তানজিলার মা মানসুরার (২৪)। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। সেই সঙ্গে তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ভোরে তিনি মারা গেছেন। গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকার একটি ৩ তলা বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় শিশু তানজিলা (৪) ও তার মা মানসুরাসহ (২৪) দগ্ধ হন তার বাবা তোফাজ্জল (৩২) এবং দুই বোন তানিশা (১১) এবং মিথিলা (৮)। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তোফাজ্জলের বড় মেয়ে তানিশা। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম