ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুলাই, ২০২৩,  11:54 PM

news image

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: “গাছ লাগিয়ে যতœ করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন  অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ জোবায়ের আহমেদ ও সামাজিক বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ গোলাম কুদ্দুস ভূইয়ার নেতৃত্বে বৃক্ষরোপন  অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোপালগঞ্জ পৌর পার্ক চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন  অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সামাজিক বনবিভাগের  বিভাগীয় বন কর্মকর্তা মোঃ গোলাম কুদ্দুস ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ খায়রুল আলম,নেজারত ডেপুটি কালেক্টর আল- ইয়াশা রহমান তপাদার, গোপালগঞ্জ সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক এবং গোপালগঞ্জ সামাজিক বনায়ন জোনের সহকারী বন রক্ষক মোঃ মোস্তফা আল হুসাইনসহ সকল উপজেলার ভারপ্রাপ্ত বনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব ও বৈশি^ক উষ্ণায়ন হ্রাসে বৃক্ষ রোপনের বিভিন্ন গুরুত্বের দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন আমত্রিত অতিথিগণ। গোপালগঞ্জ  জেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত বৃক্ষমেলায় এ বছর মোট ৩৩টি স্টলে জেলার ও জেলার বাহির থেকে আগত বিভিন্ন নার্সারি মালিকগণ তাদের ফলদ,বনজ,ঔষধি ও বিভিন্ন ফুলের চারা বিক্রির জন্য বৃক্ষমেলায় অংশ নিয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম