ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

#

১৫ মে, ২০২৪,  11:02 AM

news image

গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলীয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় বিজয়ী চেয়ারম্যান এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিহত যুবকের নাম ওছিকুর ভূইয়া (৩২)। তিনি চন্দ্রদিঘলিয়া গ্রামের ভূইয়াপাড়ার জলিল ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহতদেরকে  গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেণ, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, চন্দ্রদিঘলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় এক পক্ষ গুলি বর্ষণ করলে ৬ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড   জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ওছিকুর ভূইয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনও সময় আবারো সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম