ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

গোপালগঞ্জে অবৈধ কয়লা তৈরির কারখানা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৫,  5:42 PM

news image

গোপালগঞ্জে অবৈধ কয়লা প্রস্তুতকারী কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর শুক্রবার (২৮ জুন) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে কারখানাটি ভেঙে গুঁড়িয়ে দেয়। পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।   তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এতে আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। তারা বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পরিবেশ দূষণ করছিলো। এটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির সবগুলো বার্ণার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে বার্ণারগুলোর আগুন নিভিয়ে দেন।  গোপালগঞ্জ জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম